এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প

| |
[ আজ আপনাদের এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প শোনাবো। সেই লাইলী-মজনু থেকে শুরু করে, শিরি-ফরহাদ, রাঁধা-কৃষ্ণ কিংবা রোমিও-জুলিয়েট সবারই আছে হৃদয়চেরা ভালোবাসার গল্প। একজন থেকে আরেকজন অনন্য। তারপরও পৃথিবীতে আরও কিছু আলাদা টাইপের ভালোবাসা রয়ে গেছে যা আপনার অনুভূতিকেই বদলে দেবে! তেমনই এক সত্য ঘটনা শেয়ার করতে এসেছি আজ। চলুন শুরু করি...]]
৫ টা বছর মৃত স্ত্রীর সাথে রাত কাটানো !ভয়ঙ্কর হলেও কথা সত্য , অবাক লাগবে কারো, কারো লাগবে ভয় কারোও বা গা ঘিন ঘিন করবে!তবে ঘটনা সত্য ,এইটা কোন বাজে নেশা বা অমানুষিক কোন আচরন না, শুধুমাত্র ভালোবাসার টান !


ভিয়েতনামির ৫৫ বছর বয়স্ক ভ্যান তার স্ত্রীর মৃত্যুর পর অনেক শোকাহত হয়ে পড়েন , স্ত্রীকে ছাড়া খুবই একা হয়ে পড়েন তিনি। আশেপাশের কোনকিছুই তাকে সেই চিরচেনা সহজাত জীবনটা এনে দিতে পারেনি। তাই, মৃত্যুর দেড় বছর পর তিনি সিদ্ধান্ত নেন স্ত্রী কে কবর থেকে তুলে আনবেন এবং যে কথা সেই কাজ!

এক রাতে কবর খুড়ে তিনি স্ত্রীর লাশ বের করে তাকে কাদামাটি দিয়ে ঢালাই করে মূর্তির আকৃতির মতো করেন , এবং প্রতি রাতে তাকে জড়িয়ে ঘুমাতেন , তার এই অবস্থা দেখে পাড়া পড়শিরা তার স্ত্রীকে পুনরায় দাফন করে দেয় এবং পর দিন রাতেই ভ্যান আবার তার স্ত্রীকে কবর থেকে তুলে আনে !! এই ঘটনার পর তার বাড়িতে মানুষ জনের জাতায়াত কমে যায় দিন দিন।

ভ্যান এর ছেলে জানায় ,
”বাবা কে কোন দিনই মা কে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে দেখিনি ,”

ভ্যান বলেন ”
আমি অন্য সব মানুষের এর মতো না , আমার ভিতরের অনুভূতিটা অন্য রকম , আমার স্ত্রী মারা যায় নি , শুধু তার শরীরটা চলে গেছে , আমি এখনও সবখানে তাকে অনুভব করি, আমি যখন তাকে জড়িয়ে ঘুমাই তখন আলাদা কিছু মনে হয় না , মনে হয় যেন আমি আমার জীবিত স্ত্রীকেই জড়িয়ে ঘুমাচ্ছি



0 comments:

Post a Comment